চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

 রাঙামাটিতে বন্যহাতির আক্রমনে হতাহত ২

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৯:৫৬ পিএম, ২০২৫-১১-১৬

 রাঙামাটিতে বন্যহাতির আক্রমনে হতাহত ২

রাঙামাটিতে বন্যহাতির আক্রমনে ৭০ বয়সী বৃদ্ধ পাহাড়ি নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ঝর্না চাকমা(৭০)। তিনি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ন এর চেয়ারম্যান পাড়ার মিলন কারবারির সহধর্মিণী বলে আজ রাত সাড়ে সাত টায় নিশ্চিত করেছেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান।

এই ঘটনায় ৮০ বছর বয়সী সুজিতা চাকমা নামের আরো এক বৃদ্ধা পাহাড়ি নারী গুরুত্বর আহত হয়েছে।

এছাড়া হাতির আক্রমনে ২টি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাগেছে।

রোববার দিবাগত সন্ধ্যারাত সাড়ে ৭টার সময় রাঙামাটি সদর উপজেলাধীন আসামবস্তি কাপ্তাই সড়কে এই দূর্ঘটনা ঘটে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর খান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, গুরুত্বর আহত অবস্থায় দুই নারীকে রাত আটটার সময় রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয় এসময় চিকিৎসাধীন অবস্থায় ঝর্না চাকমা মারা যায়। অপর গুরুত্বর আহতের অবস্থাও ভালো নয় মন্তব্য করে তিনি বলেন, তাকে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রাম রেফার্ড করা হয়েছে।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এবং কাপ্তাই নতুনবাজার সিএনজি চালক সমিতির সভাপতি আবু বক্কর বলেন, আজ রবিবার  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আসামবস্তী-কাপ্তাই সড়কের আগরবাগান এক কি: মি: এলাকায় রাঙামাটি হতে কাপ্তাইয়ে আসার পথে একটি  অটোরিকশা বন্যহাতির সামনে পড়ে।

এসময় অটোরিকশায় থাকা দুইজন মহিলা যাত্রীকে বন্য হাতিটি গুরুতর  আঘাত করে। এসময়  সিএনজি চালক দৌড়ে প্রাণে রক্ষা পায়।

আহতদেরকে ঐ পথে চলাচলকারী সিএনজি চালক এবং যাত্রীরা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।

এই ঘটনার ১০ মিনিট পর কাপ্তাই প্রজেক্ট এলাকার সিএনজি চালক দুলালের অটোরিকশা হাতির আক্রমনে পড়ে। এসময় তিনি  দৌড়ে প্রাণে রক্ষা পেলেও ক্ষিপ্ত বন্যহাতির দল তাঁর অটোরিকশাটি খাদে ফেলে দেয়।

এসময়  কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কে খবর দিলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে এসে রশি দিয়ে খাদ হতে অটোরিকশাটি উদ্ধার করে।
 

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর